দীর্ঘ ১৪/১৫ বছরের মধ্যে আঁইশমালীতে এমন ঘটনা কখনও ঘটেনি!
সকলকে পড়ার অনুরোধ রইল। ১। এলাকায় বিভিন্ন সময়ে নানা ধরনের অনুষ্ঠান হতে দেখছেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা ছাত্রছাত্রীদের তাঁদের সাফল্যের জন্য বিশেষভাবে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান—এমন ছবি কি কখনও দেখেছেন? আশা করি, ১৪/১৫ বছরের মধ্যে দেখেননি। কারণ, ভালো রেজাল্ট করতেই পারছে না, সঠিক গাইডেন্স এর অভাবে। ২। ১৪/১৫ বছর আগে আঁইশমালী এলাকার ছাত্রছাত্রীরা এলাকার প্রায় প্রতিটি স্কুলেই প্রথম থেকে দশমের মধ্যে স্থান করে নিত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও তারা ভালো ফলাফল করত এবং পড়াশোনায় নিজেদের কৃতিত্বের পরিচয় দিত। কিন্তু গত চৌদ্দ-পনেরো বছরের মধ্যে এমন ঘটনা আর কি ঘটেছে? না ঘটেনি ৩। আগে অভিভাবকেরা তাঁদের সন্তানদের ভালোভাবে পড়াশোনা করানোর জন্য ভালো শিক্ষক বা ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজতেন। আর আজ আঁইশমালীতে যেন চিত্রটাই বদলে গেছে—শিক্ষকরাই বাড়ি বাড়ি চলে যাচ্ছে ছাত্র ছাত্রী সংগ্রহ করতে। ৪। অন্যান্য এলাকার বহু ছাত্রছাত্রী আজ WBCS Officer, MBBS ডাক্তার, রেল, bank, পুলিশ, Customs এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কর্মরত। কিন্তু আঁইশমালীর ক্ষেত্রে গত ১৪–১৫ বছরে এমন সাফ...