দীর্ঘ ১৪/১৫ বছরের মধ্যে আঁইশমালীতে এমন ঘটনা কখনও ঘটেনি!
সকলকে পড়ার অনুরোধ রইল।
১। এলাকায় বিভিন্ন সময়ে নানা ধরনের অনুষ্ঠান হতে দেখছেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা ছাত্রছাত্রীদের তাঁদের সাফল্যের জন্য বিশেষভাবে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান—এমন ছবি কি কখনও দেখেছেন?
আশা করি, ১৪/১৫ বছরের মধ্যে দেখেননি।
কারণ, ভালো রেজাল্ট করতেই পারছে না, সঠিক গাইডেন্স এর অভাবে।
২। ১৪/১৫ বছর আগে আঁইশমালী এলাকার ছাত্রছাত্রীরা এলাকার প্রায় প্রতিটি স্কুলেই প্রথম থেকে দশমের মধ্যে স্থান করে নিত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও তারা ভালো ফলাফল করত এবং পড়াশোনায় নিজেদের কৃতিত্বের পরিচয় দিত।
কিন্তু গত চৌদ্দ-পনেরো বছরের মধ্যে এমন ঘটনা আর কি ঘটেছে? না ঘটেনি
৩। আগে অভিভাবকেরা তাঁদের সন্তানদের ভালোভাবে পড়াশোনা করানোর জন্য ভালো শিক্ষক বা ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজতেন।
আর আজ আঁইশমালীতে যেন চিত্রটাই বদলে গেছে—শিক্ষকরাই বাড়ি বাড়ি চলে যাচ্ছে ছাত্র ছাত্রী সংগ্রহ করতে।
৪। অন্যান্য এলাকার বহু ছাত্রছাত্রী আজ WBCS Officer, MBBS ডাক্তার, রেল, bank, পুলিশ, Customs এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কর্মরত। কিন্তু আঁইশমালীর ক্ষেত্রে গত ১৪–১৫ বছরে এমন সাফল্যের দৃষ্টান্ত খুব একটা দেখা যায়নি।
(শুধুমাত্র স্বামীজি মিশনেরই দুজন ছাত্রছাত্রী বর্তমানে MBBS-এ পড়াশোনা করছে এবং ইংলিশ সেন্টারের বেশ কয়েকজন ছাত্র ছাত্রী রেল, পুলিশ, ব্যাংকে কর্মরত —এটিও নিঃসন্দেহে একটি গর্বের বিষয়।)
৫। চাকরির পরীক্ষার ফল প্রকাশ হলেই অন্য এলাকার ছেলেমেয়েদের যেভাবে একের পর এক চাকরি পেতে দেখা যাচ্ছে, আঁইশমালীতে কি আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি? আশা করি, না।
৬। সাম্প্রতিক পুলিশ নিয়োগ পরীক্ষার ফলাফলে অনেকেই চাকরি পেয়েছেন—কিন্তু আঁইশমালী থেকে ক’জন সেই চাকরি পেলেন?
৭। আঁইশমালী তে শিক্ষা দানের ব্যবস্থাটা সম্পূর্ণ বদলে গেছে, শিক্ষাদান, না ব্যবসার প্রসার সেটা বোঝা যায়না।
*** পরিশেষে এটাই বলব, সন্তান আপনার, তাই তার ভবিষ্যৎ গড়ার দায়িত্বও আপনার।
শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে তাই এখনই আপনাকে সচেতন হতে হবে।
আপনি সচেতন হলেই আঁইশমালীর শিক্ষা থেকে চাকরি—প্রতিটি ক্ষেত্রে আগামী ছয় মাসের মধ্যেই পরিবর্তনের সূচনা ঘটতে পারে।
শুধু প্রয়োজন আপনার সচেতনতা, সঠিক সিদ্ধান্ত এবং দৃঢ় পদক্ষেপ।
কোনও প্রলোভন বা মন ভোলানো কথায় প্রভাবিত না হয়ে নিজের বিবেক ও বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন।
আপনার সন্তানের ভবিষ্যৎ অন্য কারও হাতে নয়—সঠিক সিদ্ধান্ত নিন, ভবিষ্যৎকে সঠিক পথে এগিয়ে দিন।
কলমে:
সনাতন ঘোষ
→ ইংলিশ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক
→ ইংলিশ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের পরিচালক
→ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত লেখক
→ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে ‘বঙ্গ গৌরব সম্মান’-এ সম্মানিত

Comments
Post a Comment