মাধ্যমিক পাস করার পরে আপনার সন্তানের পড়াশোনা কেনো ভালো হবে না?
অভিভাবক / অভিভাবিকাদের উদ্দেশ্যে
(সকলকে পড়ার অনুরোধ রইল)
মাধ্যমিক পাস করার পরে আপনার সন্তানের পড়াশোনা কেনো ভালো হবে না?
১। মাধ্যমিক পরীক্ষার পর বা মাধ্যমিক পাস করার পর ছাত্র-ছাত্রীদেরকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে ফেলছেন। যার ফলে দেখা যাচ্ছে যে প্রতিবছর যারা ১১ ক্লাসে পড়ছে তাদের মধ্যে পড়াশোনার কোন আগ্রহ দেখছি না।
২। আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক ছাত্রছাত্রী আছে যারা বাড়ি থেকে পড়তে আসার নাম করে বেরিয়ে, পড়তেই আসে না।
। বন্ধু বান্ধবদের সাথে কোথাও গিয়ে গল্প করে সময় কাটিয়ে, ঠিক টাইমে বাড়ি চলে যায়।
৩। মাধ্যমিক পর্যন্ত অভিভাবকরা যেভাবে খোঁজ খবর নেন, মাধ্যমিকের পরে সেইভাবে আর কেউ খোঁজ খবর নেন না।
৪। মাধ্যমিকের পরে সন্তান বড় হয়ে গেছে এই ধারণাটা ঠিক নয়
৫। অভিভাবকরা সন্তানকে জোরকরে কোনো বিষয় নিয়ে পড়তে বাধ্য করছেন, যার ফলে আপনার সন্তান পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে।
৬। আপনার সন্তানের যে বিষয় নিয়ে পড়তে ভালো লাগে, সেই বিষয়ে নিয়ে পড়তে উৎসাহ দিন।
৭। অভিভাবকের অসচেতনতার জন্য প্রতি বছর, উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৩/৪ লাখ কমে যাচ্ছে অর্থাৎ এত সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনার জগত থেকে হারিয়ে যাচ্ছে। আপনার সন্তানের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে, যদি আপনি লক্ষ্য না রাখেন।
৮। মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট হওয়ার কথা, কারণ আপনার সন্তানের ব্রেইন আরও ম্যাচিউরড হয়, কিন্তু ঘটছে বিপরীত ঘটনা তার কারণ একটাই আপনি আগের মতো আর আপনারও সন্তানের পড়াশোনার খোঁজ খবর নেন না।
৯। যে সকল অভিভাবক মাধ্যমিকের পরে তাদের সন্তানের পড়াশোনার খোঁজ খবর নিচ্ছেন তাদের সন্তানরাই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে, বাকিরা পড়াশোনার জগত থেকে হারিয়ে যাচ্ছে অথবা উচ্চ মাধ্যমিকে বিভিন্ন বিষয়ে ফেল করছে।
১০। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বা ক্লাসে ১ থেকে ১০ এর মধ্যে রোল আছে, বা খুব ভালো পড়াশোনা করছে তাদেরই পড়াশোনা বেশি ব্যাঘাত করছে তার একমাত্র কারণ অভিভাবকরা তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন এবং ভাবছেন আমার সন্তান ঠিকঠাক পড়াশোনা করছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তারাই পড়াশোনায় ফাঁকি মারছে এবং বাড়িতে মিথ্যে কথা বলছে।
১১। আপনার সন্তান বলবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা একাদশ শ্রেণীতে পড়ার তেমন প্রয়োজন নেই। এই ধরনের কথা বিশ্বাস করবেন না। এই যে পড়াশোনা করতে হবে না এই ধারণা ওর মনের মধ্যে গেঁথে গেলেই ও কিন্তু উচ্চ মাধ্যমিকে আর ভালো করে পড়াশোনা করতে পারবে না।
কারণ একবার পড়াশোনা থেকে বিচ্যুত হলে সেই পড়াশোনায় আর ফিরে আসা যায় না এটা আমি অভিজ্ঞতায় দেখেছি। তার কারণ অনেক ভালো ভালো ছাত্রছাত্রী এইভাবে পড়াশোনা জগতে হারিয়ে গেছে। এর অজস্র প্রমাণ আমার কাছে আছে।
নোট: সকল অভিভাবককে অনুরোধ যদি আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান এবং তারা পড়াশোনায় আরো ভালোই উঠুক তাহলে আপনাকে নিয়মিত খোঁজ খবর নিতে হবে।
আমার এই কথাগুলি আপনি *উচ্চ মাধ্যমিক বা দু'বছর পরে মিলিয়ে নেবেন, দেখবেন অক্ষরে *অক্ষরে ঠিক মিলে যাবে।
ধন্যবাদ।**
ইংলিশ সেন্টার
By: S.Ghosh

Comments
Post a Comment