Posts

Showing posts from February, 2026

মাধ্যমিক পাস করার পরে আপনার সন্তানের পড়াশোনা কেনো ভালো হবে না?

Image
অভিভাবক / অভিভাবিকাদের উদ্দেশ্যে   (সকলকে পড়ার অনুরোধ রইল)   মাধ্যমিক পাস করার পরে আপনার সন্তানের পড়াশোনা কেনো ভালো হবে না?   ১। মাধ্যমিক পরীক্ষার পর বা মাধ্যমিক পাস করার পর ছাত্র-ছাত্রীদেরকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে ফেলছেন। যার ফলে দেখা যাচ্ছে যে প্রতিবছর যারা ১১ ক্লাসে পড়ছে তাদের মধ্যে পড়াশোনার কোন আগ্রহ দেখছি না।  ২। আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক ছাত্রছাত্রী আছে যারা বাড়ি থেকে পড়তে আসার নাম করে বেরিয়ে, পড়তেই আসে না। । বন্ধু বান্ধবদের সাথে কোথাও গিয়ে গল্প করে সময় কাটিয়ে, ঠিক টাইমে বাড়ি চলে যায়।  ৩। মাধ্যমিক পর্যন্ত অভিভাবকরা যেভাবে খোঁজ খবর নেন, মাধ্যমিকের পরে সেইভাবে আর কেউ খোঁজ খবর নেন না।  ৪। মাধ্যমিকের পরে সন্তান বড় হয়ে গেছে এই ধারণাটা ঠিক নয়  ৫। অভিভাবকরা সন্তানকে জোরকরে কোনো বিষয় নিয়ে পড়তে বাধ্য করছেন, যার ফলে আপনার সন্তান পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে।  ৬। আপনার সন্তানের যে বিষয় নিয়ে পড়তে ভালো লাগে, সেই বিষয়ে নিয়ে পড়তে উৎসাহ দিন।  ৭। অভিভাবকের অসচেতনতার জন্য প্রতি বছর, উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী...